চিলি চিজ টোস্ট

চিলি চিজ টোস্ট

উপকরণ :

পনির ৫০ গ্রাম
ডিম ২ টা
পাউরুটি ৫ টা
ময়দা ৪ টেবিল চামচ
কাঁচ মরিচ ২ টা
টমেটো কুচি আধা কাপ 
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :

পাউরুটির পছন্দমতো সেপে কেটে নিন।একটি পাত্রে ডিম ফেটে নিয়ে পনির গুড়া করে ডিমের সাথে মেশান। এখন এটার সাথে ময়দা, কাঁচা মরিচ, টমেটো ও লবন মেশান।কড়াইতে তেল দিতে গরম করতে দিন। এখন পাউরুটির কাটা টুকরো নিয়ে এক দিকে ২ টেবিল চামচ পরিমান ডিম মিশ্রণ দিন। তত্ক্ষনাৎ তেলে টুকরোটি দিন যে দিকে মিশ্রণ দেয়া হয়েছে সেই দিকটা তেলের দিকে দিন।এখন দু'দিক দিয়ে স্বর্ণালী বাদামী করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment