চিলি চিজ টোস্ট

চিলি চিজ টোস্ট

উপকরণ :

পনির ৫০ গ্রাম
ডিম ২ টা
পাউরুটি ৫ টা
ময়দা ৪ টেবিল চামচ
কাঁচ মরিচ ২ টা
টমেটো কুচি আধা কাপ 
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :

পাউরুটির পছন্দমতো সেপে কেটে নিন।একটি পাত্রে ডিম ফেটে নিয়ে পনির গুড়া করে ডিমের সাথে মেশান। এখন এটার সাথে ময়দা, কাঁচা মরিচ, টমেটো ও লবন মেশান।কড়াইতে তেল দিতে গরম করতে দিন। এখন পাউরুটির কাটা টুকরো নিয়ে এক দিকে ২ টেবিল চামচ পরিমান ডিম মিশ্রণ দিন। তত্ক্ষনাৎ তেলে টুকরোটি দিন যে দিকে মিশ্রণ দেয়া হয়েছে সেই দিকটা তেলের দিকে দিন।এখন দু'দিক দিয়ে স্বর্ণালী বাদামী করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বেসনে পুঁইপাতা ফ্রাই

বেসনে পুঁইপাতা ফ্রাই



উপকরণ : পুঁইশাকের বড় বড় পাতা ভালো করে ধুয়ে পানি মুছে রাখতে হবে। বেসন ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদ অনুযায়ী, রসুন বাটা আধা চামচ, corn flour- সামান্য , বিট লবণ আধা চা-চামচ, পানি পরিমাণমতো এবং তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি : বিট লবণ ও তেল বাদে বেসনে বাকি সব মসলা একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন পরিমাণ মতো পানি দিয়ে। কড়াইয়ে তেল গরম করে পুঁইশাকের পাতা এক একটি করে বেসনে মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে মচমচে ভেজে টিস্যু কাপড়ে তুলে রেখে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কুমড়াপাতায় টাকি মাছের চপ

কুমড়াপাতায় টাকি মাছের চপ



উপকরণ: কুমড়াপাতা ৫-৬টি (একটু ভাপ দিয়ে নেওয়া), টাকি মাছ তিনটি (বড়), সামান্য হলুদ, লবণ ও তেল দিয়ে লাল করে ভেজে কাঁটা বেছে নিতে হবে। সেদ্ধ আলু ১টি, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ২টি, ধনেপাতাকুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

মিশ্রণ তৈরি: চালের গুঁড়া ১ কাপ, বেসন আধা কাপ, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, পরিমাণমতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।
এবার কুমড়াপাতা ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে একটি পুর তৈরি করতে হবে। পুর গোল গোল করে প্রতিটি কুমড়াপাতার মাঝখানে রেখে পেঁচিয়ে মিশ্রণে চুবিয়ে ডুবোতেলে ভেজে নিতে হবে। ভিন্নধর্মী ও সাস্থ্যকর এ চপ পরিবেশন করুন ইফতারে।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আলুর দম

আলুর দম



উপকরণ: আলু, টমেটা, পরিমাণমতো তেল, লবণ, হলুদ, মেথি, তেজপাতা, মরিচের গুঁড়া, আদা, জিরা, ধনে।

প্রণালি: প্রথমে আলু কেটে নিতে হবে। আলুর আকার যদি ছোট হয় তবে আস্ত আলু, বড় হলে দুই টুকরো করে কেটে নিতে হবে। তারপর আলু লবণ, হলুদ দিয়ে মেখে ডুবোতেলে ভেজে নিতে হবে। ভাজার পরে কড়াইয়ে অল্প তেল দিতে হবে। তেলের মধ্যে প্রথমে মেথি ফোড়ন দিয়ে তারপর তেজপাতা, আদা, জিরা, ধনে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে পেস্টের মতো করে ঢেলে দিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছাড়বে তখন আলুগুলো ঢেলে দিতে হবে। এর মধ্যে টমেটো দিতে হবে। টমেটোসহ আলু কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে কিছু সময় আলু দমে রাখতে হবে। তেল ওপরে উঠলে এরপর সামান্য পরিমাণে চিনি দিতে হবে। পরিমাণমতো লবণ দিয়ে কিছুক্ষণ রেখে আলুর দম পরিবেশন করতে হবে।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মাংস বড়া

মাংস বড়া


উপকরণ :

গরুর মাংসের কিমা ১ কাপ
সয়া সস ১ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
জায়ফল ও জয়ত্রি গুঁড়া এক চিমটি
কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
ময়দা ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি আধা কাপ
গরম মসলা গুঁড়া আধা চা চামচ
তেল ভাজার জন্য
ডিম ১টির অর্ধেক

যেভাবে তৈরি করবেন
সব উপকরণ একসঙ্গে মেখে রাখুন ২০ মিনিট। এরপর গোল গোল বড়া বানান। ডুবো তেলে বাদামি করে ভাজুন।
_______
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ছোলার ডালের পাকোড়া

ছোলার ডালের পাকোড়া



উপকরণ

ছোলার ডাল বাটা আধা কাপ
মুরগির মাংস (কিমা) আধা কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
মরিচ কুচি ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
সয়াসস ১ টেবিল চামচ
টেস্টিং সল্ট সামান্য
তেল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন
মাংসের কিমার সঙ্গে সয়াসস, লবণ, আদা, রসুন বাটা মাখিয়ে রাখুন ১০ মিনিট। এবার তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে রাখুন ১০ মিনিট।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মাশরুমের পাকোড়া

মাশরুমের পাকোড়া
উপকরণ :



মাশরুম ১২৫ গ্রাম
লবণ আধা চা চামচ
মুরগির মাংস এক কাপের চার ভাগের এক ভাগ
কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
চালের গুঁড়া ২ টেবিল চামচ
ময়দা ২ টেবিল চামচ
মরিচ কুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
টেস্টিং সল্ট সামান্য
সয়াসস ১ টেবিল চামচ
চিনি আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
তেল ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন
মাশরুম ধুয়ে পানি ঝরিয়ে লম্বা করে কাটুন। তেল ছাড়া সব উপকরণ মেখে ১৫ মিনিট রেখে দিন।

এরপর ডুবো তেলে বাদামি করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই



যা প্রয়োজন:
বড় ৪ টি আলু , 
চিনি ৩-৪ টেবিল চামচ 
গোলমরিচ গুড়া আধা চা চামচ,
লবন পরিমান মতো,
ভাজার জন্য তেল।


প্রণালী:
চেষ্টা করুন আলুগুলো যাতে মোটামুটি একি আকারে কাটা হয়, তাহলে দেখতে ভালো লাগে। কাটার পর পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি বাটিতে ঠাণ্ডা পানি নিয়ে তাতে ৩ টেবিল চামচ চিনি নিয়ে ভালভাবে গুলিয়ে নিয়ে তাতে আলুর টুকরোগুলো ভিজিয়ে রাখুন ২০ মিনিট। চুলায় পানি গরম করে ফুটন্ত পানিতে ১০ মিনিট আলুগুলো সিদ্ধও করে নিন। পানি থেকে উঠিয়ে পানি ভালো মতো ঝরিয়ে ফ্রিজে রাখুন ২০-৩০ মিনিট।সবশেষে গোলমরিচ গুড়ো আলুতে মেখে নিয়ে গরম তেলে ভালোমতো সোনালী করে ভেজে উঠিয়ে নিন। লবন ছিটিয়ে পরিবেশন করুন। দেখুন মুচমুচে হয় কিনা।

• আলুতে যে স্টার্চ থাকে সেটাকে দূর করার জন্য চিনিপানি তে ভিজিয়ে রাখতে হয়।স্টার্চ দূর হলে আলু মুচমুচে হয়। 
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Chappli Kababs



উপকরণঃ 
৭০০ গ্রাম গরুর গোস্তের কিমা 
৩ টি ডিম (বিট করা)
২ টি বড় পেয়াজকুচি
আধাকাপ ধনিয়াপাতা কুচি
১ টেবিল চামচ রসুনবাটা
১ চা চামচ আদাবাটা
২ টেবিল চামচ তেল
১-২ টি টমেটো কুচি
২ ১ চা চামচ লবন
১চা চামচ মরিচ গুড়ো
আধা চা চামচ গরম মসলা
১ চা চামচ জিরা গুরা
সিকি চামচ বেকিং পাউডার
১ চা চামচ চালের গুড়ো (rice flour)


প্রণালীঃ
ডিম বাদে সব উপকরণ ভালোভাবে কিমার সাথে মিক্স করুন। শেষে বিট করা ডিম দিয়ে নরম একটি মিশ্রণ তৈরি করুন। এবার হাতের তালুতে নিয়ে গোল চ্যাপ্টা করে তেলে ভাজুন। পরিবেসনের আগে লেবুর রস ছিটিয়ে পরিবেশন করুন। সাথে দিতে পারেন চাটনি।
Afghanistan ও Pakistan এর জনপ্রিয় একটি খাবার এই Chappli Kababs
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Sausage Pie


For the dough:1. All Purpose Flour 4 table Spoon2. Baking Powder 1/2 Tb sp3. Coriander finely chopped( it gives a nice green texture to the aesthetics)4. oil 1 Tb Sp5. Salt to Taste6. water
preparation:
1. in a bowl add flour, baking powder and salt.2. Than add the chopped coriander and mix well.3. give oil to the mixture.4. now mix everything with the water to make a soft dough.5. knead well to make it soft and divide 5-6 little dough.
For the Fillet
1. Chicken/ Meat Sausage Chopped 2 cup2. Green Chilli Chopped to taste3. Soya Sauce 1 Tea Spoon4. Coriander chopped to taste5. salt to taste( Remember the soya sauce has salty taste as well)6.Mozzarella Cheese grated 1 cup7. oil 2 tea spoon8. Garlic 2 cloves finely chopped
preparation:
1. in a hot pan add oil.2. Give chopped garlic and stir until the smell comes.3. give soya sauce and stir little and immediately give chopped sausage with chilli and coriander.4. let them fry a little.5. add salt with mozzarella cheese and mix everything well6.let them cool for a while.
Final touch6. roll the dough in a circuler shape and give 1 tea spoon of fillet in the middle.7. cover the fillet like a flower shape and close it with a clove in the middle.8. brush the pie with egg yolk which will give it a nice golden color after baking.9. now in a baking tray put all the pies brushed with egg yolk.10. pre heat the oven at 180' c temperature for 10 mins.11. now put the baking tray with pies in the per-heated oven and bake it for another 20 mins.12. after 20 mins remove the pies from oven and serve it to the plate hot.
Thank you

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কাঁচ কলার কোপ্তা:


ব্যস্ত শহরে দৈনন্দিন কাজ আর যানজট- এ দুয়ে মিলে রান্না-বান্না করার সময় খুবই কম। এ সময়ে যদি ঝটপট কিছু মজার রান্না করে ফেলা যায় তাহলে তো আর কথাই নেই।
আসুন সেরকমই একটি রান্না কাঁচ কলার কোপ্তা দিয়ে সবার মন জয় করে ফেলি সহজেই।
যা লাগবে:
  • কাঁচ কলা ১টা।
  • আলু (মাঝারি) ২-৩টা।
  • কাঁচা মরিচ ১টা।
  • পিয়াজ বাটা পরিমাণ মতো।
  • রসুন বাটা পরিমাণ মতো।
  • কিসমিস
  • একটা ডিম
  • চিনি পরিমাণ মতো।
  • বেসন ২ টেবিল চামচ।
  • লবণ স্বাদ মতো।
  • তেল পরিমাণ মতো।
  • হলুদবাটা পরিমাণ মতো।
  • তেজপাতা
  • জিরা গুড়া এক চামচ।
  • টকদই এক কাপ।
প্রণালী:
প্রথমে কলা দু টুকরা করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন।
আলু বড় টুকরা করে কেটে ভেজে রাখুন। সিদ্ধ কলা চটকিয়ে তার সঙ্গে মরিচ, পিয়াজ বাটা, এক কোয়া রসুন বাটা, কিসমিস, একটা ডিম, চিনি, বেসন, লবণ দিয়ে মেখে ছোট ছোট বড়া করে রাখুন। গরম তেলে ঐ বড়াগুলো ভেজে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে হলুদবাটা, তেজপাতা, জিরা, টকদই দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি যোগ করুন এবং তাতে ভাজা আলুগুলো ছেড়ে দিন।
আলু সিদ্ধ হলে কাঁচ কলার ভাজা বড়াগুলো দিয়ে দিন। পরিমাণমতো ঝোল থাকতে থাকতে গরম মসলা গুড়া ছিটিয়ে নামিয়ে ফেলুন।
ব্যস হয়ে গেল গরম গরম কাঁচ কলার কোপ্তা।
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

চিংড়ি মাছের মালাইকারি

ঘরে বসেই তৈরী করুন মজাদার চিংড়ি মাছের মালাইকারি।



উপকরণ:
# বড় একটি গলদা চিংড়ি
# পিঁয়াজ বাটা আধা কাপ
# মরিচ গুঁড়া পরিমাণ মতো
# আদাবাটা দুই চা চামচ।
# নারিকেলের দুধ এক কাপ
# লবণ স্বাদ মতো
# পানি পরিমাণ মতো
প্রণালী:

বড় গলদা চিংড়ি ধুয়ে পরিষ্কার করে রাখুন। চিংড়ির শিরদাড়ার শিরা বের করে নিন। পিঁয়াজ বেটে আলাদা করে রাখুন। একটা পাত্রে তেল গরম করে চিংড়িগুলো ভেজে সরিয়ে রাখুন। এবার ঐ তেলে চিনি দিন এবং গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। একটু মরিচ গুঁড়া পানিতে গুলে পাত্রে ঢেলে দিন। পিঁয়াজবাটা দিয়ে দিন এবং লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। আদা বাটা দিয়ে দিন এবং মিনিট খানেক ভাজুন। এরপর নারকেলের দুধ, পানি দিয়ে ফোটান। ভাজা চিংড়ি এবার দিয়ে দিন এবং সামান্য লবণ দিন। মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে নামিয়ে রাখুন।
এবার সুন্দর করে সালাদ এবং লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি।


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মাংসের কোরমায় দাওয়াত বাজিমাত ( Mangsher- korma)


বর্তমান ব্যস্ত সময়ে দাওয়াতের আয়োজন করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। সকাল থেকে শুরু করলেও শেষ হতে চায়না। তারপর মরার উপর খাড়ার ঘাঁ, গ্যাসের কথা তো আর নাই বললাম, খালি আসে আর যায়। এরকম পরিস্থিতিতে খুব সহজেই মাংসের কোরমা রেঁধে সকলের বাহবা কুঁড়াতে পারেন। আসুন ঝটপট যেনে নিই এর প্রণালী।
যা যা লাগবে
• বড় বড় করে কাটা মাংসের টুকরা (গরু বা খাসী) ১ কেজি
• আদা বাটা ১/২ কাপ
• রসুন বাটা ১/২ কাপ
• টক দই ২ কাপ
• হলুদ ১ চা চামচ
• ঘি এক টেবিল চামচ
• পিয়াঁজ বাটা ১ কাপ
• চিনি আধা কাপ
• জাফরান আধা চা চামচ
• তেজপাতা ২টা
• গরম মসলা পরিমাণ মতো
প্রণালী
বড় বড় করে কাটা মাংসের টুকরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের টুকরাগুলোয় রসুনবাটা, হলুদ, টক দই মাখিয়ে ঘন্টা চারেক ঢেকে রাখুন। তারপর কড়াইতে ঘি দিয়ে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিয়ে পিয়াঁজবাটা ভেজে নিন। ভাজা হলে মসলা মাখানো মাংস দিয়ে নাড়াচাড়া করে কড়াইয়ের মুখ ঢেকে দিন। মাংসের গায়ের পানি শুকিয়ে মসলা ভাজা গন্ধ বের হলে জাফরান, চিনি ও দই মিশিয়ে খুব অল্প আঁচে বসিয়ে রাখুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে রাখুন।
এরপর সুন্দর ডেকোরেশন করে বাজিমাত করুন দাওয়াতের আসর
SEO Tag: Mangsher- korma,মাংসের কোরমায়, মাংসের কোরমা, 

মাংসের কোরমায় দাওয়াত বাজিমাত বর্তমান ব্যস্ত 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ভিন্নধর্মী রান্না: সর্ষে বেগুন


বাজারে সব ঋতুতেই বেগুন পাওয়া যায়। কিন্তু রান্না বেগুন অনেকেই পছন্দ করে না। বেগুন ভর্ত বা বেগুন ভাজাও খেয়েছেন অনেক। আজ বেগুন দিয়ে ভিন্ন স্বাদ তৈরি করার জন্য আপনাদের দিচ্ছি সর্ষে বেগুনের রেসেপি।


যা যা লাগবে—-
১। লম্বাভাবে টুকরো করা বেগুন
২। পেঁয়াজ বাঁটা এক বাটি (ছোট)
৩। সর্ষে বাঁটা এক বাটি(ছোট)
৪। রসুন বাঁটা (২ চা চামচ)
৫। হলুদ গুঁড়া পরিমাণমত
৬। লবণ পরিমাণমত
৭। তেল পরিমাণমত

রন্ধন পদ্ধতি—–
প্রথমে বেগুনের টুকরো গুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে বেগুনের যে এক প্রকার কষ থাকে তা বার হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল ঢালুন। অবশ্যই পরিমাণমত। এবার বাঁটা পেঁয়াজ, রসুন গরম তেলে ভুনে নিন। পরিমাণমত হলুদ গুড়া, লবণ দিন। এবার নাঁড়তে থাকুন। এখন আপনি মশলা গুলোর মধ্যে সর্ষে বাঁটা ঢেলে দিন। মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিন। এবার কড়াইয়ে টুকরো করা বেগুন গুলো ঢেলে দিন। বেগুন এমনভাবে মশলার সাথে মাখাবেন যেন বেগুন ভেঙে না যায়, আবার যেন ভালভাবে সেদ্ধ হয়। ব্যাস হয়ে গেল সাধরন বেগুন দিয়ে অসাধারন সর্ষের পদ।
সাদা ভাত অথবা সাদা পোলাও দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সর্ষে বেগুন।

SEO TAG:সর্ষে বেগুন,Sarse brinjal, brinjal

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS